রাজবাড়ীতে নতুন উপজেলার উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া
রাজবাড়ী সদর উপজেলাকে বিভক্ত করে ‘পঞ্চকানন’ নামে নতুন একটি উপজেলা গঠনের প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রস্তাবিত নতুন উপজেলার নাম এবং এর প্রশাসনিক সদরদপ্তরের স্থান নির্বাচন নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত নিতে গত বুধবার সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ৩২২ বর্গকিলোমিটার আয়তনের রাজবাড়ী সদর উপজেলার বর্তমান জনসংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৬৩১ জন। মোট ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই বৃহৎ উপজেলাটি ভেঙে খানখানাপুর, মূলঘর, শহীদ ওহাবপুর, বসন্তপুর ও সুলতানপুর–এ...