পুলিশকে কামড়ে পলাতক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ১০ ঘণ্টা পর মাদক ব্যবসায়ী মো. রাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ তাঁকে আটক করা হয়েছিল। রাতে রাজু মিয়ার সঙ্গে তাঁর বড় ভাই আক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়। তারা উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। গতকাল শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের এ...