নিরাপত্তা ও আস্থায় এগিয়ে যাক ডিজিটাল অর্থনীতি
ডিজিটাল লেনদেনের ভবিষ্যৎ নিয়ে আমরা যখন কথা বলি, তখন সাধারণত আমাদের আলোচনার কেন্দ্রে থাকে লেনদেনের সংখ্যা, কার্ডের ব্যবহার কিংবা ডিজিটাল মাধ্যমে মানুষের অংশগ্রহণের হার। কিন্তু আমার কাছে এর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো–মানুষ কতটা আস্থার সঙ্গে ডিজিটাল লেনদেন করছে। ডিজিটাল রূপান্তরের সাফল্য শুধু কত মানুষ ক্যাশ থেকে ডিজিটাল লেনদেনে এলেন, তা দিয়ে পরিমাপ করা যায় না। গ্রাহক যদি লেনদেনের সময় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন, তাহলে এই পরিবর্তন কখনোই তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাবে না। আমার বিশ্বাস, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির পরবর্তী অধ্যায় তাই শুধু উদ্ভাবনের নয়; এটি হবে নিরাপত্তা, আস্থা ও অন...