বিভিন্ন সংবাদপত্র ও উৎস থেকে আসা সর্বশেষ শিরোনামগুলো উৎসসহ এক জায়গায় সাজানো হয়েছে।
চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলীতে আরেক ‘জঙ্গল সলিমপুর’
সংসদ সদস্যদের (এমপি) প্রত্যক্ষ ভোটে নির্বাচিত দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার শপথ নেবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠান ঘিরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় গাড়ি চলাচলে কিছু নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানিয়েছে ডিএমপি। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আমির খসরুর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব...
বাংলাদেশ ব্যাংক আশা করে, তারা ইতিমধ্যে ৬০ হাজার কোটি টাকার যে তহবিল ঘোষণা করেছে তাতে নতুন করে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে।
অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অলরাউন্ডার ময়জেস হেনরিকস এখন পর্তুগালের অধিনায়ক।
এ দম্পতি ২০২০ সালে রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর যুক্তরাজ্যে তাঁদের সরকারি নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে যুক্তরাষ্ট্রে নিজেদের নিরাপত্তার খরচ নিজেরাই বহন করছেন তাঁরা।
প্রতারক, হ্যাকার ও অপরাধীরা ছবির অবস্থান দেখে নানাভাবে ক্ষতি করতে পারে। এরা হয়তো ছবি বা তথ্য ব্যবহার করে মিথ্যা পরিচয়ে অপরাধ করছে। কিংবা স্কুল, কোচিং বা অফিস থেকে বের হওয়ার পর অনুসরণ করতে পারে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে কুড়িগ্রামে মিষ্টি বিতরণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপ করতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, নতুন এই অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রয়োজন কমে আসতে পারে। নিষেধাজ্ঞার বিস্তারিত আগামী সোমবার প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশল হবে দ্বিমুখী-একদিকে নৌ অবরোধ, অন্যদিকে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তার দাবি, এই পদক্ষেপ কার্যকর হলে তেহরানের শাসকগোষ্ঠীকে চাপে ফেলা সম্ভব হবে। এর এক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের উপর হামলার মামলায় আব্দুল মতিন (৫০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর পৌরসদরের বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মতিন শ্যামনগর পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও একই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ শ্যামনগর ফিলিং স্টেশনে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন শ্যামনগর থানার এএসআই রাসেল হোসেন। এসময় জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে মতিন রাসেল হোসেনের উপর হামলা করে। ইউনিফর্ম পরিহিত থাকা সত্ত্বেও তার শার্টের কলার চেপে ধরে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে মারধর করে। এ...
সামিটের টার্মিনালে গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি এলএনজি কার্গো যুক্ত হলেও গ্যাস সরবরাহ বাড়েনি। অন্যদিকে এলএনজির মজুত না থাকায় এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ রয়েছে। ফলে নতুন কার্গো এলেও জাতীয় গ্রিডে বাড়তি গ্যাস যোগ হয়নি। এর সরাসরি প্রভাব পড়েছে শিল্পকারখানায়। গাজীপুর ও চট্টগ্রামের অনেক কারখানায় উৎপাদন কমেছে। কোথাও কারখানা বন্ধ রাখতে হচ্ছে। পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন এলাকায় চুলায় গ্যাসের চাপ কমে যাওয়ায় রান্নায় ভোগান্তি বেড়েছে। সিএনজি স্টেশনগুলোতেও তৈরি হয়েছে দীর্ঘ সারি। পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, গতকাল বিকেল ৪টায় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল প্রায় ২২০ কোটি ঘনফুট।...
গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন। এর মধ্যে বেড়েছে গরম। ফলে দেশজুড়ে লোডশেডিং বেড়েছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় বিদ্যুৎ চলে যাচ্ছে। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। এরই মধ্যে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না পেয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিডিবির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন কয়েকশ বাসিন্দা। এ সময় এক প্রকৌশলী আহত হয়েছেন। পটুয়াখালীতে দিনে-রাতে ১২ থেকে ১৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসাসেবা। চট্টগ্রাম বিমানবন্দরে দিনে ১০ থেকে ১২ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। মৌলভীবাজারে লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে চা উৎপাদন। পিজিসিবির হিসাবে, বুধবার...
ডারউইন টেস্টে জয়ের পর বাংলাদেশে কেমন উদযাপন হয়েছে, সে সম্পর্কে জানার তীব্র আকাঙ্ক্ষা অস্ট্রেলিয়ান সাংবাদিকদের। ঢাকা থেকে দ্বিতীয় টেস্ট কাভার করতে আসা সাংবাদিকদের কাছে পেয়ে দেশে উদযাপনের সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান। কেউ জিজ্ঞেস করেন, ঢাকার রাস্তায় মিছিল হয়েছে কিনা। কারও জানতে চাওয়া, পত্রিকায় কত বড় হেডলাইন হয়েছে? মোটর শোভাযাত্রা হয়েছিল কিনা। এ থেকে একটা জিনিস বোঝা যায়, অসিদের টেস্টে হারানো বিশাল প্রাপ্তি। এই অর্জনকে উদযাপন করা খুবই স্বাভাবিক। টেস্ট অভিষেকের ২৬ বছর পর পাওয়া বড় জয় বিশ্ব ক্রিকেটকেই তো নাড়া দিয়েছে। এ কারণেই অসিদের এত আগ্রহ। তবে আগ্রহের সমান্তরালে উদ্বেগও আছে দেশটির ক্রিকেট অনুর...
রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি স্থানে সাম্প্রতিক সময়ে উদ্ধার হয়েছে বোমা ও বোমাসদৃশ বস্তু। কোথাও পাওয়া গেছে ‘প্রেশার কুকার বোমা’, আবার কোথাও ছাতার ভেতর ‘পাইপবোমা’। পুলিশের দাবি, উদ্ধার এসব বোমা ছিল ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। এসব ঘটনায় থানায় করা মামলায় উগ্রবাদী গ্রুপের সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে। একের পর এক বোমা জব্দের ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। এদিকে, দেশের বিভিন্ন স্থানে করা ১০ মামলার মধ্যে ছয়টির তদন্তে এখনও দৃশ্যমান অগ্রগতি নেই। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এসব মামলার তদন্ত করছে থানা পুলিশ, ঢাকা মহানগর পুলিশের কাউন্টার ট...
দিগন্তজোড়া ফসলের মাঠ, খাল-বিল আর ছায়াঘেরা শান্ত প্রকৃতির কোলে ১৯৩৮ সালে জন্ম জোয়ারদার নওশের আলীর। ঝিনাইদহে শৈশবেই তাঁর পরিচয় হয় প্রকৃতির সঙ্গে। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময়ই মা-বাবাকে হারান তিনি। এরপর পৈতৃক সম্পত্তিও হারাতে হয় স্বজনদের দ্বন্দ্ব ও আইনি জটিলতায়। নিজের জমিতে অন্যের গরু চরানো সেই শিশুই একসময় হয়ে ওঠেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু শৈশবে যে মাঠে তিনি রাখাল বালক হিসেবে অন্যের গরু চরিয়েছেন, জীবনের শেষ প্রান্তে এসে সেই মাঠের কাছেই ফিরেছেন ভিন্ন পরিচয়ে। তিনি গড়ে তুলেছেন ‘তিলোত্তমা অর্গানিক কৃষি খামার’। নিজের হারানো শৈশবের ফসলের মাঠকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে স্বপ্নের শুরু। বয়স...
ময়মনসিংহের ত্রিশালে প্রান্তিক খামারিদের কাছ থেকে ন্যায্য দামে দুধ সংগ্রহ এবং সংরক্ষণে ডেইরি হাব ও ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার (ভিএমসিসি) স্থাপনের নামে দুই কোটি ৬১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সাইনবোর্ডসর্বস্ব এ প্রকল্প কাগজে-কলমে সম্পন্ন হয়েছে। যদিও খামারিরা এ বিষয়ে কিছুই জানেন না। প্রকল্পের নাম ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা তৈরি, পশুপাখির উৎপাদনশীলতা ও সর্বোপরি খামারিদের ভাগ্যোন্নয়ন। ত্রিশালে উদ্যোক্তা ছিলেন ভালুকা উপ...
ছবির ভেতর দিয়ে সময়কে দেখা যায়, কিন্তু একজন আলোকচিত্রীকে কি তাঁর ছবির বাইরে গিয়েও দেখা সম্ভব? পরিচিত ফ্রেম, বহুল আলোচিত মুহূর্ত আর ইতিহাসের সাক্ষী হয়ে থাকা ছবিগুলোর আড়ালে যে মানুষটি ক্যামেরা ধরেছিলেন, তাঁকে নতুন করে জানার সেই চেষ্টা থেকেই শুরু হয়েছে ‘রঘু রাইকে পুনঃশিক্ষা’। বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে গত বুধবার থেকে রাজধানীর ধানমন্ডিতে শুরু হয়েছে এ বিশেষ আয়োজন। সন্ধ্যা ৬টায় পান্থপথের দৃকপাঠ ভবনে আয়োজনটির সূচনা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় ‘এক বন্ধুকে স্মরণ: শহিদুল আলম’ শীর্ষক আলোচনা। রঘু রাইয়ের আলোকচিত্র...
বিদ্যুৎ ও গ্যাস সংকটের মধ্যে জ্বালানির নতুন ও টেকসই উৎস হতে পারে শিল্পকারখানাগুলোর ছাদ। শুধু তৈরি পোশাকের তিন হাজার ৩২০টি কারখানার ছাদ ব্যবহার করে দুই হাজার ৮১৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে এই খাতের মোট বিদ্যুৎ চাহিদার অন্তত ১৪ শতাংশ মেটানো যাবে। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বর্তমানে সৌরবিদ্যুৎ থেকে পোশাকশিল্পের জোগান মাত্র ৩ শতাংশ। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার ‘পোশাক কারখানার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা: চীনা প্রত্যক্ষ বিনিয়োগ সুযোগ’ শিরোনামের এক আলোচনা অনুষ্ঠানে সমীক্ষার তথ্য তুলে...
অনুরাগের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানার পর শুভ্রার মা–বাবাকে আলাদা করে রাজি করাতে হয়নি; বরং তাঁরা নিজেরাই অনুরাগের সঙ্গে দেখা করেছেন।
নোয়াখালীর সেনবাগে মুরগি চুরির অপবাদ দিয়ে এক প্রবাসীর স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. লিংকন। এদিকে ওই নারী গত বুধবার সংবাদ সম্মেলন করে অন্য আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ওই গৃহবধূ স্থানীয় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মুরগি চুরির অপবাদ দিয়ে তাঁকে মারধর, নির্যাতন করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। গত ১৪ আগস্ট রাতে উপজেলার বীজবাগ ইউনিয়নে পূর্ব শ্যামেরগাঁও গ্রামে নির্যাতনের ওই ঘটনা ঘটে। ঘটনাটির ২০ সেকেন্ডের একটি ভিডিও পরে সামাজিক মাধ্যম ছড়িয়ে পড়ে...
গাজীপুরের কাপাসিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. আতাউর রহমান আতা (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। ছেলের নিহত হওয়ার খবর শুনে স্ট্রোক করে মারা গেছেন তাঁর বৃদ্ধ মা জহুরা খাতুন (৭৫)। বৃহস্পতিবার রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে যাত্রী পরিবহনের জন্য অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আতাউর রহমান। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর আর যোগাযোগ হয়নি। রাত ৮টার পর পাশের সনমানিয়া ইউনিয়নের মির্জানগর বালিক...
মানবিকতা ও আত্মমুক্তির আহ্বান নিয়ে মঞ্চস্থ হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক রক্তকরবী। ব্র্যাক ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির ড্রামা অ্যান্ড থিয়েটার ফোরামের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় নিজস্ব অডিটোরিয়ামে প্রথম মঞ্চায়ন হয়। আজ শুক্রবার বিকেল ৫টায় একই স্থানে হবে দ্বিতীয় মঞ্চায়ন। থিয়েটার ফোরাম বছরে মূলধারার একটি নাটক মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের প্রথম প্রযোজনা হিসেবে বেছে নেওয়া হয়েছে রক্তকরবীকে। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন শ্রেয়শ্রী সরকার এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ড. মাহফুজা হিলালী। নাট্যনির্দেশক শ্রেয়শ্রী সরকার বলেন, রক্তকরব...
পরিবারের সঙ্গে নরসিংদীতে থাকেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদিয়া (ছদ্মনাম)। সকাল সাড়ে ৮টার ক্লাসে উপস্থিত হতে তাঁকে প্রস্তুতি নিতে হয় ভোর সাড়ে ৪টা থেকে। সকালে ক্লাস ধরতে এবং বিকেলে ক্লাস শেষ হতেই ক্যাম্পাসের বাসে আসন দখলের দৌড়ে নামেন তিনি। অধিকাংশ দিন জায়গা না পেয়ে তিন-চার ঘণ্টা দাঁড়িয়েই যাতায়াত করতে হয়। আজকাল সাদিয়া আগে এসে আসন নেন, আর বাসের ভেতরে আসন সংখ্যার দ্বিগুণ শিক্ষার্থীদের দাঁড়িয়ে যেতে দেখেন। ক্যাম্পাসের বাস না পেলে লোকাল বাস ছাড়া গতি নেই বলে সমকালকে জানালেন এই শিক্ষার্থী। তিনি বলেন, ‘লোকাল বাসে নারী যাত্রীদের নিরাপত্তাহীনতা থাকে। এ ছাড়া হাফ ভাড়া নিয়...
Showing 30451 to 30480 of 81837 results
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির, অন্যটি সামিটের।
শনিবার ভোরে মেহেন্দীগঞ্জের জেলে হানিফ মাঝি মেঘনা নদীতে মাছ ধরতে যান। ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁর জালে কাতলাটি ধরা পড়ে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ ফ্রেশ অ্যান্ড হোয়াইট ক্রিম জব্দ করা হয়েছে। শনিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এ চালান আটক করেন। ৪০ কেজি ওজনের এসব পণ্যের বাজারমূ...
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আজ শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে...
অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈয়ের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। শুটিং সেটে দুই অভিনেত্রীর মধ্যে বিরোধ ও মারধরের অভিযোগের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদস্যপদ স্থগিতের পর বিষয়টি নিয়ে মু...
খুলনা রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি কালি দেওয়ার ঘটনায় এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে। শনিবার ঘটনাস্থলে গিয়ে নতুন করে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি আঁকার নির্দেশ দেন খু...
পটিয়া সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ ৫ কোটি টাকার সরকারি জমি ব্যক্তির নামে ২০ কোটি টাকার জমির দলিলেও প্রশ্ন দলিলের ওপর সরকারি ফি আছে, তার সঙ্গে আছে কথিত ‘অফিস খরচ’। দলিল যত বড়, খরচও তত বেশি। হেবা, আমমোক্তারনামা কিংবা কাগজপত্রে ত্রুটি থাকলে চলে আ...
Welcome to our website. We are dedicated to providing quality content and services to our visitors. RollDorado The post Overview – 9528 appeared first on দেশের কথা.
Welcome to our website. We are dedicated to providing quality content and services to our visitors. RollDorado The post Article – 6137 appeared first on দেশের কথা.
Welcome to our website. We are dedicated to providing quality content and services to our visitors. RollDorado The post Summary – 4250 appeared first on দেশের কথা.
  পুষ্পা খ্যাত দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের বিপদ যেন পিছু ছাড়ছে না। ‘পুষ্পা টু : দ্য রুল’ মুক্তি পাওয়ার […]
  এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। আগে ব্যাট করতে নেমে ৬২ রানেই […]
নিত্য নতুন ফিচার এবং প্রযুক্তির সংযোজনে দেশের মোটরবাইকগুলো আরও উন্নত হচ্ছে; সেই সঙ্গে রাইডারদের অভিজ্ঞতাতেও আসছে বৈচিত্র্য। যন্ত্রকৌশলে এমন বৈপ্লবিক […]
প্রত্যেক টিন (টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার) ধারীর জন্য আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। বিষয়টি কেবল করযোগ্যতার মাঝেই সীমাবদ্ধ নয়। যে […]
ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় অংকের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনা ব্যবসায়ী প্রতিনিধি দল। […]
সৌদি আরবে মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই...
প্রসবকালীন ও প্রসব-পরবর্তী জটিলতা, বিশেষ করে Peripartum Disseminated Intravascular Coagulation (DIC) এবং Multi Organ Dysfunction-এর মতো জীবনসংকটাপন্ন পরিস্থিতিতে আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা, দ্রুত রোগ নির্ণয় এবং সমন্বিত চিকিৎসাসেবার গুরুত্ব তুলে ধরতে...
চট্টগ্রাম নগরের সদরঘাট থানা-পুলিশের পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে সিএমপি অধ্যাদেশে ১৬ জন, অস্থিতিশীলতা সৃষ্টির মামলায় একজন এবং মারামারির মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৭ নভেম্বরের) দুপুরে...
সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে ট্রাক চালক ও সঙ্গীয় হেল্পারের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন চট্টগ্রামমুখি একটি ট্রাক সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকা অতিক্রমকালে তার...
বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধ্যে বসবাস করছেন। সংঘাত ও জলবায়ু পরিবর্তনের যৌথ প্রভাবে তাদের দুর্ভোগ আরও বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য জরুরি ভিত্তিতে অর্থায়ন বা...