কাঠের শরীরে সময়ের অন্তঃস্রোত
কাঠের শরীরজুড়ে খোদাইয়ের অসংখ্য দাগ। কোথাও তা মসৃণ, কোথাও খসখসে। কোথাও সরু রেখা এসে মিলেছে মানুষের অবয়বের ইঙ্গিতে, কোথাও আবার কাঠের দীর্ঘ শরীর মেঝে পেরিয়ে এগিয়ে গেছে অজানা কোনো গন্তব্যের দিকে। আলো এসে পড়লে সেই অবয়বের পাশে জন্ম নেয় আরেকটি শরীরী ছায়া। ফলে ভাস্কর্যটি শুধু কাঠে সীমাবদ্ধ নেই। তার সঙ্গে যুক্ত হয় আলো, অন্ধকার, শূন্যতা এবং দর্শকের নিজস্ব অনুভব। কাঠের এই দৃশ্যমান শরীরের ভেতর দিয়ে সময়, মানুষ ও জীবনের অদৃশ্য প্রবাহকে ধরার চেষ্টা করেছেন ভাস্কর সুমন বর্মণ। এই ভাবনাকে নিয়ে আজ শুক্রবার লালমাটিয়ার কলাকেন্দ্রে শুরু হচ্ছে সুমন বর্মণের তৃতীয় একক প্রদর্শনী ‘অন্তঃস্রোত’। এতে স্থান পেয়েছ...