স্ত্রীকে মাটিচাপা, জিডি করতে যান স্বামী
নরসিংদীর মাধবদী থানা পুলিশ হোসনে আরা বেগম (৩৯) নামে এক নারীকে হত্যার পর লাশ গুমের অভিযোগে তাঁর স্বামী শরীফ মিয়াকে আটক করেছে। গত বুধবার দুপুরে তিনি শ্বশুরকে নিয়ে থানায় স্ত্রী নিখোঁজের তথ্য জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ তথ্যগত অমিল পেয়ে রাতেই কাঁঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। এর দুই দিন আগে তিনি স্ত্রীকে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। গতকাল বৃহস্পতিবার দেশের নানা জায়গায় আরও সাতটি হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে যশোরে প্রকাশ্যে এক তরুণকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহে বন্ধুর ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। একই জ...