নামহীন ‘বিপজ্জনক’ ভবনে যা দেখা গেল
বাংলাদেশিরা কলকাতায় পৌঁছে মার্কুইস স্ট্রিটের যে জায়গাটায় নামেন, সেখান থেকে কয়েক কদম দূরেই হোটেল শিখা ইন। মির্জা গালিব স্ট্রিটে পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলায় এই হোটেল। ভবনে দৃশ্যমান কোনো নাম নেই, ঠিকানা হিসেবে লেখা- ১৫/জি। মঙ্গলবার রাতের অগ্নিকাণ্ডের পর বুধবার এটি চিহ্নিত হয়েছে ‘বিপজ্জনক ভবন’ হিসেবে। সন্ধ্যা পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ত্রুটি থেকে আগুন লাগে। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ভবনটিতে ‘বিপজ্জনক’ বার্তার নোটিশ ঝুলিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। সেখানেও ভবনের কোনো নাম উল্লে...