চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতনসহ বেশ কয়েকটি দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। বুধবার সকালে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। শ্রমিকদের অভিযোগ, একাধিকবার দাবি জানানোর পরেও কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রেখেছে। এখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এক শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, সামান্য বেতনে চাকরি করি, অথচ সেই বেতনও সঠিকভাবে পরিশোধ করছে না মালিকপক্ষ। বেতন না পাওয়ায় আমাদের পরিবারের দৈনন্দিন খরচ নির্বাহ করতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। হুমকিতে পড়ছে ছেলে মেয়েদের পড়ালেখাও।...