খেলাপি ঋণ আদায়ে ‘কালেকশন অ্যান্ড রিকভারি ওয়ার-রুম’
দুর্বল পাঁচ ব্যাংক মিলে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি বিনিয়োগ আদায় জোরদারে বিশেষ ‘কালেকশন অ্যান্ড রিকভারি ওয়ার রুম’ গঠন করা হয়েছে। এখান থেকে আদায় কার্যক্রম কেন্দ্রীয়ভাবে সমন্বয়, পর্যবেক্ষণ ও তদারকি করা হবে। ঋণ আদায় ও পুনরুদ্ধারে সম্ভাব্য সব সুযোগের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। রোববার ব্যাংকের করপোরেট হেড অফিসের সম্মেলন কক্ষে নতুন এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার। অনুষ্ঠানে ব্যাংকের বিনিয়োগ আদায়ের বর্তমান পরিস্থিতি, বড় ঋণগ্রহীতাদের থেকে আদায় কৌশল, প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত...