গত ১৭ বছরের প্রতিটি হত্যার বিচার হবে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, গোপনে নয়, উপযুক্ত আদালতে ফ্যাসিবাদের বিচার করা হবে। গত ১৭ বছরে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিটি হত্যার বিচার করা হবে। ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে লাখ লাখ রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। রোববার বরিশাল জেলা ও দায়রা জজ আদালত এলাকায় জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর করেন তিনি। পরে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় স...