হৃপিণ্ডে প্রয়োজনীয় ধমনি ছিল না জয়নব-কুলসুমের
পৃথিবীর আলোতে আসার তিন মাস ৯ দিনের মাথায় কবরে জায়গা হয়েছে মোছা. জয়নব ও মোছা. উম্মে কুলসুমের। কুষ্টিয়ার দৌলতপুরের এই শিশু দুটি জন্ম থেকেই একে অপরের বুকেপেটে জোড়া লাগা অবস্থায় ছিল। একইভাবে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের কবরস্থানে দাফন হয় তাদের। গত বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু দুটি। শিশুদের বাবা নাহিদ হাসানের বাড়ি বিলগাথুয়া গ্রামে। গত ৪ মে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে তাঁর স্ত্রী সানজিদা আক্তার অস্ত্রোপচারের মাধ্যমে মোছা. জয়নব ও উম্মে কুলসুমের জন্ম দেন। শুরুতেই তাদের নিবিড়...