বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা ১৩ সিটি করপোরেশনে
স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীসহ দেশের বড় শহরগুলোয় এ সেবা চালু করা হবে। শিক্ষার্থীদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক যানজট ও অভিভাবকদের পরিবহন ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) একটি প্রাথমিক খসড়া প্রস্তাব তৈরি করেছে। ‘বৃহৎ জেলা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানে গণপরিবহনভিত্তিক যাতায়াতব্যবস্থা প্রকল্প’ শীর্ষক এ উদ্যোগ বাস্তবায়নে ব্যয় হতে পারে ১ হাজার ৬০০ কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি সূত্রে এসব তথ্য জানা গেছে।&nb...