মাধ্যমিকের ফল এবং মানবিক শিক্ষার তাগিদ
গত ১৯ বছরে সবচেয়ে কম পাসের হার নিয়ে পত্রপত্রিকায় ব্যাপক আলোচনা হচ্ছে। এই আলোচনা রীতিমতো পরিবারগুলোকে স্পর্শ করছে। শহর এবং কিছু কিছু গ্রামের ভালো স্কুলগুলোর ফল নিয়ে কেউ কেউ গর্ব বোধ করছে। আবার কিছু স্কুল ও মাদ্রাসার একটি ছাত্রও পাস করেনি। কোনো কোনো এলাকায় স্কুলের সব ছাত্র এসএসসিতে ফেল করেছে। পরীক্ষায় কম পাসের হারের চেয়ে উদ্বেগজনক হচ্ছে, অসম শিক্ষাব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে প্রকৃত শিক্ষাটি একেবারেই অনুপস্থিত। সাতজন টিউটর রেখে যে ছাত্র জিপিএ ৫ পেল, তার কী কৃতিত্ব আছে? আবার যে ছেলে বা মেয়েটি কোনো গ্রামের স্কুল থেকে প্রাইভেট টিউটর ছাড়াই দ্বিতীয় বিভাগে পাস করল, তার কৃতিত্ব কতটুকু? হিসাব করল...