গানের মধ্যমে জীবনের অনুভূতিগুলো ফিরিয়ে আনার প্রয়াস
আধুনিক ব্রিটিশ সংগীতের ভুবনে যে কয়েকজন ধীরে ধীরে নিজের স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন অলিভিয়া ডিন তাদের মধ্যে অন্যতম। তাঁর গান শুনলে মনে হয় তিনি শুধু গানই গাইছেন না, কোনো এক অনুভূতির গল্প বলছেন। তাঁর গানে প্রেম আছে, আছে বন্ধুত্ব, আছে হারানোর বেদনা আর ফিরে পাওয়ার আনন্দ। নিজের লেখা অনুভূতির সঙ্গে পপের অনন্য মিশ্রণ তাঁকে আলাদা করেছে সমসাময়িক শিল্পীদের ভিড়ে। গ্র্যামি জয়ী এ গায়িকা এবার হাজির হয়েছেন তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘দ্য আর্ট অব লাভিং’ নিয়ে। যেখানে ভালোবাসার নানা রূপকে তিনি ধরেছেন নিজের মায়াবী সুরে। জ্যাক নাহোমের সঙ্গে যৌথ প্রযোজনায় তৈরি অ্যালবামটি শুধু প্রেমিক-প্রেমিকার সম্পর্কের মধ...