মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণ
দলীয়ভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার খবরে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন ঠাকুরগাঁওয়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ উপলক্ষে বৃহস্পতিবার শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার শহরের পুরাতন বাসস্ট্যান্ডে চেম্বার অব কমার্স কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে আনন্দ প্রকাশ করেন। পরে তারা একে অপরকে মিষ্টি খাওয়ান এবং শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঠাকুরগাঁওয়ে এ নিয়ে আলোচনা ও উচ্ছ্বাস শুরু হয়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে আনন্দ প্রকাশ করেন।...