‘আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’ বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি
‘আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্য ও সম্প্রচারমন্ত্রীর বক্তব্যকে ‘আপত্তিকর, বিভ্রান্তিকর, ইতিহাস ও বাস্তবতাবিবর্জিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ২৫টি আদিবাসী ছাত্র, যুব, নারী ও সাংস্কৃতিক সংগঠন। বুধবার দেওয়া এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো বলেছে, বাংলাদেশ একটি বহু জাতি, বহু ভাষা ও বহু সংস্কৃতির দেশ। বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি ৫০টিরও বেশি আদিবাসী জাতিগোষ্ঠী দীর্ঘদিন ধরে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, প্রথা ও জীবনধারা নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করছে। বিবৃতিতে বলা হয়, গত ১১ আগস্ট ঢাকার একটি হোটেলে চিটাগং হিল ট্র্যাক্...