দ্বিতীয় সেশনেও বাংলাদেশের দাপট
প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনটিও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। লাঞ্চের পর ১০৯ রান তুলতে অস্ট্রেলিয়ার ৪টি উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলাররা। ফলে চা বিরতিতে যাওয়ার সময় ৪৮ ওভারে ১৮৩ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা। লাঞ্চের সময় ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে থাকা অস্ট্রেলিয়াকে কিছুটা স্বস্তি দিয়েছিলেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। দ্বিতীয় সেশনের শুরুতে দুজন মিলে গড়েন ৫৫ রানের জুটি। ক্যারি ১৯ রান করে আউট হওয়ার পর অবশ্য দ্রুতই অস্ট্রেলিয়ার ইনিংসে ধস নামে। পানিপানের বিরতির পর প্রথম বলেই অ্যালেক্স ক্যারিকে বোল্ড করে জুটি ভাঙেন এবাদত হোসেন। এরপর বিউ ওয়েবস্টারকে ফেরান তাসকিন আহমেদ। দুর্দান্ত...