৫ আগস্ট কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা কারাগার ভাঙার সুযোগে পালিয়ে যাওয়ার দুই বছর পর সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার কাছারি ব্রিজ ও ঈশ্বরীপুর থেকে গ্রেপ্তার করা হয় তাদের। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় জেলা কারাগার থেকে তারা পালিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– উপজেলার শ্রীফলকাটি গ্রামের মোজাম গাজী (৪৯) ও নওয়াবেঁকী গ্রামের রফিকুল ইসলাম (৩৮)। পুলিশ জানায়, মোজাম গাজী সিআর ২৭৪/১৮ ও রফিকুল ইসলাম সিআর ২১৪/২৩ মামলা সূত্রে আদালতে সাজাপ্রাপ্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারে বন্দি ছিলেন। শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তি...