মায়া
একদিন পাহাড়ে কাঠ কাটতে গেলে নিশুর বাবার পিছু নেয় হাতির পাল। দৌড়ে পালাতে গিয়ে পাহাড়ের পাদদেশে পড়ে পঙ্গু হয়ে যান। সেদিন থেকে নিশুর বাবা বাবুল মিয়া আর কখনো পাহাড়ে যাননি। বাবুল মিয়া তাঁর স্ত্রীকে বলেন, ‘পাহাড়ে হাতিরা আছে বলে বন রক্ষা হচ্ছে। আমি তো পাহাড় থেকে রাতের অন্ধকারে কাঠ কেটে নিয়ে আসি। চোরাই কাঠ বাজারে বিক্রি করে সংসার চালাই।