বিচারিক স্বাধীনতা রক্ষায় বাজেট বাড়াতে হবে
‘হয় হেঁটে আসব, নয় ঠেলাগাড়ি দিয়ে আসব। উপর মহলে জানিয়ে দেন।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে গত ৪ মে বিচারকাজ শুরুর আগে এমন মন্তব্য করতে হয়েছিল। সেদিনই ট্রাইব্যুনাল-২ এর এজলাস কক্ষের এসি (শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র) বিচারকাজ চলাকালীন নষ্ট হয়। অনেকক্ষণ এসি ছাড়াই বিচারকাজ চলে। মূলত যাতায়াত ও এজলাস কক্ষের সার্বিক অবকাঠামোগত দৈন্যের কারণেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি। তবে এটি শুধু আমাদের বিচার বিভাগের অবকাঠামোগত ঘাটতির প্রতীকী চিত্র নয়। প্রকৃত অবস্থারও প্রকাশ। এসব ঘাটতির প্রকটতা সত্ত্বেও বিচারক তাঁর অন্তর্নিহিত শ্রেয়বোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার...