প্রাণঘাতী হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের
ইউক্রেনে রাশিয়ার চালানো সবশেষ হামলায় অন্তত ৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার কিয়েভ অভিযোগ করেছে, এই হামলায় মস্কো উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেন এই অভিযোগ তুলল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি দাবির পর। জেলেনস্কি বলেছিলেন, পিয়ংইয়ংয়ের কাছে থেকে মস্কো আরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা সংগ্রহ করছে। তবে এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাননি। সাড়ে চার বছর ধরে চলমান এই আগ্রাসনে সহযোগিতা পেতে রাশিয়া একাধিকবার উত্তর কোরিয়ার দ্বারস্থ হয়েছে। যুদ্ধের শুরুর দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে পাল্টা আঘাত হেনেছিল ইউক্রেন। সে পরিস্থিতি সামাল দিতে কয়েক হাজার...