বিড়াল ও একটি নীরব ঘরের গল্প
সকালে ঘুম ভাঙতেই রফিক সাহেব দেখলেন, জানালার নরম রোদে বিড়ালটি তার বালিশের পাশে গোল হয়ে শুয়ে আছে। গত শনিবার ছিল বিশ্ব বিড়াল দিবস। ঘরের অন্য প্রান্তে তখন স্ত্রী বেজায় ব্যস্ত। বিড়ালের জন্য থালায় আলাদা খাবার সাজানো হচ্ছে। নতুন কেনা খেলনাটি রঙিন কাগজ থেকে বের করা হচ্ছে। এমনকি জানালার ধারে তার বসার প্রিয় জায়গাটিও বেশ গোছানো । রফিক সাহেব চুপচাপ খাটে বসে তাকিয়ে রইলেন। এই ছোট্ট, চারপায়া প্রাণীটির জন্য ঘরে আজ কত আয়োজন! হঠাৎ অকারণেই তার মনে এক অদ্ভুত অনুভূতির উদয় হলো। শেষ কবে কেউ ঠিক তার জন্য এমন করে কিছু আয়োজন করেছিল বা সাজিয়ে রেখেছিল? অনেক চেষ্টা করেও তিনি তা মনে করতে পারলেন না। অফিসের বা...