হঠাৎ কারখানা বন্ধ, সামনে পুলিশের পাহারা
গাজীপুরের শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বিক্ষোভ দমনে লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। বিভিন্ন দাবিতে কদিন ধরে চলা আন্দোলনের মধ্যে গতকাল বৃহস্পতিবার কেএসএস নিট কম্পোজিট লিমিটেড নামের ওই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে তারা রাস্তায় নেমে আসেন। শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড বহেরারচালা এলাকায় ওই গার্মেন্ট অবস্থিত। সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। এ সময় ফটকের বাইরে পুলিশের পাহারা ছিল। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। সকাল ৯টার দিকে তারা কারখ...