সমৃদ্ধ ইউরেনিয়াম দেশেই রাখতে চান ইরানের নেতা
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান শান্তি আলোচনায় সবচেয়ে বড় ইস্যু ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম। যুক্তরাষ্ট্র বলছে, এ ইউরেনিয়াম তাদের হাতে হস্তান্তর করতে হবে। ইরান ওই ইউরেনিয়াম রাশিয়ার কাছে রাখার প্রস্তাব দিয়েছে বলেও খবর বের হয়েছিল। এবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, এ ইউরেনিয়াম তারা দেশেই রাখতে চান। এর মাধ্যমে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবির বিষয়ে তেহরানের অবস্থান আরও কঠোর হলো। দুজন ঊর্ধ্বতন ইরানি সূত্রের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে। গণমাধ্যমটি লিখেছে, ইরানের সর্বোচ্চ নেতা একটি নির্দেশ জারি করেছেন– দেশের প্রায় অস্ত্র-গ্রে...