দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে সংলাপের ওপর জোর দিলেন ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই প্রতিবেশী দেশের মধ্যকার যেকোনো সমস্যা সমাধানে সংলাপ এবং গঠনমূলক আলোচনার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘আমার পূর্ণ আস্থা আছে, দুই দেশ একসঙ্গে বসলে এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা যায় না।’ আমাদের লক্ষ্য হওয়া উচিত সমাধান খুঁজে বের করা যা ভারত ও বাংলাদেশ উভয়ের জন্য লাভজনক হয়। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বৈঠক সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, বৈঠকটি অত...