শিশু ধর্ষণে অভিযুক্তকে ঘিরে জনরোষ, জিম্মায় নিল পুলিশ
চট্টগ্রামে নগরীর বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় জনরোষ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে শত শত লোক বিক্ষোভ করতে থাকেন। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছ থেকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে চেয়ারম্যান ঘাটা এলাকার একটি ভবনের সিঁড়িঘরে শিশুটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃ...