জামায়াত কর্মীদের সঙ্গে যুবলীগ-যুবদলের সংঘর্ষ, আহত ১১
নোয়াখালীর চাটখিলে জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে যুবলীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে যুবলীগ কর্মীদের সঙ্গে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদেরও দেখা গেছে। গতকাল রোববার বিকেলে উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নে প্রথম দফায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর কর্মী সামির হোসেনকে (২৫) পেটানো হয়। তারা থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে তাদের ওপর হামলা হয় বলে অভিযোগ করেন। এজন্য জামায়াত নেতারা স্থানীয় যুবলীগ, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন। এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর কর্মী সামির হোসেনের সঙ্গে যুবলীগের কিছু কর্মীর...