নভোএয়ার ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেড এবং ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল তাদের গ্রাহকদের জন্য পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। বুধবার রাজধানীতে ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ এবং এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব শাহিদ আহমাদ আব্দুল্লাহ এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় নভোএয়ারের যাত্রীরা ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল থেকে বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় পাবেন। একইভাবে ইলে...