সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের আলী মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। কালিকচ্ছ ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ হোসেন জানান, আলী মিয়ার নির্মাণাধীন ভবনের নিচের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিক ট্যাংকের ভেতর নামে। তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে পরপর আরও দুজন ভেতরে নামলে তাদেরও কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস গিয়ে ট্যাংকের দেয়াল ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, চার শ্রম...