নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
নওগাঁর রাণীনগরে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল ও গুয়াতা এলাকায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে। মৃতরা হলেন- পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০), একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২) ও নয়ন তালুকদার (২৬) গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাসেম তালুকদারের ছেলে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নিহত আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে কৃষি কাজ করতে যান। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়। তিনি জানান, বেলা ১১টা নাগাদ বুষ্...