গরুবোঝাই পিকআপ ছিনতাই, চালক ও ব্যবসায়ীকে মারধর
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে গরুবোঝাই একটি পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় গাড়ির কাচ ভাঙচুর করে চালক ও ব্যবসায়ীকে মারধর এবং চোখ বেঁধে আটকে রাখে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ১টার দিকে ভালুকা উপজেলার হাজিরবাজার এলাকার জিঞ্জিরার মাজার-সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভালুকা থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে হালুয়াঘাট উপজেলার মুন্সিহাট বাজার থেকে লাল, কালো ও কাজলা রঙের বড় আকারের তিনটি গরু কিনে পিকআপ ভ্যানে ঢাকার দক্ষিণখানের উদ্দেশে রওনা হন ব্যবসায়ীরা। গরুগুলোর আ...