সরকারি উদ্যোগ সফল হয়নি, বেসরকারিতে জমজমাট
ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরের ক্রেতার একটি বড় অংশ এখন কোরবানির পশু কিনতে ঝুঁকছে অনলাইন প্ল্যাটফর্মে। কয়েক বছর আগেও কোরবানির পশু কেনা মানেই ছিল ভিড়, কাদা, যানজট আর দর কষাকষিতে ঘণ্টার পর ঘণ্টা কাটানো। এখন অনলাইনেই কেনা যাচ্ছে পশু। মোবাইল ফোনের স্ক্রিনেই অনলাইনে দেখা যাচ্ছে গরু-ছাগলের ছবি, ভিডিও, ওজন, দাম, খামারের অবস্থান। ক্রেতারা আগাম বুকিং দিচ্ছেন, আর ঈদের আগের দিন কিংবা কোরবানির দিন পশু পৌঁছে যাবে বাসার ঠিকানায়। তবে এই দ্রুত বিকাশমান ডিজিটাল বাজারে করোনা মহামারির সময় আলোচনায় আসা সরকারি ‘ডিজিটাল হাট’ এখন পুরোপুরি বন্ধ। ঢোকা যায় না সরকারি ওয়েবসাইটে। প্রচারণা কি...