তরুণদের শক্তি রাষ্ট্র পুনর্গঠনে কাজে লাগানোর তাগিদ
বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ গঠনে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য কার্যকর ও উৎপাদনশীল সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন বিভিন্ন পেশার তরুণরা। তাদের মতে, জুলাই-পরবর্তী সময়ে তরুণদের মধ্যে যে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা কাজে লাগাতে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে তাদের সম্পৃক্ত করা জরুরি। গতকাল শনিবার পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) আয়োজনে ‘অভ্যুত্থান-উত্তর বাংলাদেশে তারুণ্যের বহুমুখী সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, জুলাই-পরবর্তী স...