মুগদার আট খণ্ড লাশটি সৌদিপ্রবাসী মোকাররমের
রাজধানীর মুগদার মান্ডা এলাকায় সৌদি আরবপ্রবাসী মোকাররম মিয়াকে হত্যার পর মরদেহ আট টুকরা করে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত হেলেনা বেগম ও তার কিশোরী মেয়েকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। গত রোববার রাত পৌনে ১২টার দিকে মান্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত তাসলিমা আক্তার ওরফে হাসনা নামে আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। র‍্যাব বলছে, অনৈতিক সম্পর্ক ও বিয়ে নিয়ে বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটে। হত্যার পরদিন জড়িতরা বাইরে বেড়াতে যায়; হোটেলে গিয়ে বিরিয়ানি খায় এবং রাতে ছাদে পার্টিও করে। প্রতিবেশীদেরও ওই পার্টিতে অংশ নিতে বলা হয়েছিল। এ বিষয়ে বিস্তারিত জানাতে গতকাল বিকেলে রাজধানীর শাহজাহানপুরে র...