ন্যায্য বাজেটের সন্ধানে
একটা ভালো বাজেট তৈরি করতে হলে সবার আগে দরকার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে কোথায় যেতে চাই– এ সম্পর্কে সম্যক ধারণা। জনকল্যাণ সবসময় বিবেচনায় রেখে, বর্তমান সমস্যা এবং তা সমাধানের জন্য সম্ভাব্য করণীয় যথেষ্ট তথ্য-উপাত্ত দ্বারা যাচাই-বাছাই করে সেগুলোকে এমনভাবে বিন্যাস করা, যাতে তা বর্তমান সমস্যা সমাধান করে; একই সঙ্গে ভবিষ্যতের জন্য সম্পদ হয়ে ওঠে। তাৎক্ষণিক টোটকা সমাধান কখনোই দীর্ঘ মেয়াদে ভালো ফল দেয় না। জাতীয় বাজেট তৈরির সময় আয় ও সম্পদের সুষ্ঠু বিতরণের মাধ্যমে সমাজের অসংগতি ও বৈষম্য দূর করার বিষয়গুলো বিবেচনায় রাখলে তা জনবান্ধব হয়। আমাদের সামাজিক সমস্যাগুলোর অন্যতম হচ্ছে শিক্ষার মান এবং...