আড়াই কোটি টাকা কমে গরুর হাটের ইজারা
কিশোরগঞ্জের নিকলীতে একটি গরুর হাট ১৪৩৩ সনের জন্য এক কোটি ২৫ লাখ টাকায় ইজারা দিয়েছে প্রশাসন। অথচ ১৪৩২ সনে হাটটি তিন কোটি ৭৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকায় ইজারা দেওয়া হয়েছিল। গত বছরের ইজারাদার অজ্ঞাত কারণে এবার ডাকে অংশ নেননি। গতবারের তুলনায় প্রায় আড়াই কোটি টাকা কমে এবার ইজারা পেয়েছেন নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকারম সরদার। এ নিয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে বলে গুঞ্জন উঠেছে। এতে সরকার এবার বিপুল পরিমাণের রাজস্ব হারাতে পারে। গোপী রায়ের হাট নামে পরিচিত হাটের অবস্থান উপজেলার জারইতলা ইউনিয়নের আঠারবাড়িয়া এলাকায়। গত বছর এই হাট তিন কোটি ৭৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকায় ইজারা নিয়েছিলেন পাশের সাজনপুর গ...