বিইউএফটিতে ভর্তি মেলা
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ১৭ মে থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ফল সেমিস্টার ২০২৬ ভর্তি মেলা। তুরাগস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ও ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীরা। মেলায় ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য আছে ভর্তি ফির ওপর ৫০% ওয়েভার, মেধাভিত্তিক টিউশন ফির...