কারিনা কায়সারের জানাজা সম্পন্ন, আজ দাফন
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ দেশে ফেরার পর গতকাল রোববার রাজধানীতে তিনটি দফা জানাজা হয়েছে। আজ সোমবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় আরেক দফা জানাজার পর তাঁর মরদেহ পারিবারিক জমিতে দাফন করা হবে। লিভার-সংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। তাঁকে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১১ মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় ভারতের চেন্নাইয়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে তাঁর মৃত্যু হয়। কারিনা কায়সারকে বহনকারী বিমানটি গতকাল বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে মরদেহ গ...