ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। আগামী ২৩ মে থেকে ২ জুন ২০২৬ পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এই সংক্রান্ত একটি অফিশিয়াল চিঠি পাঠিয়ে নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, ঈদের আগে সাত দিন, ঈদের ছুটির পুরো সময় এবং ঈদের পরবর্তী পাঁচ দিন মিলিয়ে এই সময়জুড়ে দেশের সব সিএনজি স্টেশন সার্বক্ষণিক চালু রাখতে বলা হয়েছে। এর মাধ্যমে দূরপাল্লাসহ সব ধরনের যানবাহনে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করাই সরকারের মূল উদ...