হামে আক্রান্ত সন্তান বাঁচাতে দেনায় ডুবছে পরিবার
পৃথিবীতে এসেছে সবে পাঁচ মাস। এর মধ্যেই শিশু সাব্বির আহমেদের শরীরে হানা দিয়েছে হাম। হাসপাতালের বিছানায় তুলতুলে হাতে ক্যানুলা। শ্বাস-প্রশ্বাস ছন্দহীন, তাই অক্সিজেন মাস্ক! আদরের ছেলের পাশে বসা আবদুর রহিম। বিড়বিড় করে মেলাচ্ছেন ধারদেনার হিসাব। কত টাকা ধার হলো আর কত লাগবে। ঘরে যা ছিল, প্রায় সবই শেষ। এখন কী হবে? হামের সঙ্গে লড়াই করতে গিয়ে শুধু সন্তানের জীবনই নয়, জীবিকার নিরাপত্তাও হারিয়েছে পরিবার। ছেলের পাশে থাকতে টানা ১০ দিন অফিসে যেতে পারেননি রহিমের স্ত্রী আছিয়া বেগম। শেষমেশ চাকরিটা হারিয়েছেন। গতকাল রোববার রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালের হাম ওয়ার্ডে ঘুরে এমন অসংখ্য গল্প মিলছে। কারও সঞ্...