জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় লেখক-অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের নামে প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। অন্য আসামিদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এ এস এম মাকসুদ কামাল, অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, তদন্ত প্রতিবেদনটি বর্তমানে চিফ প্রসিকিউটরে...