প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ল ৩১ মে পর্যন্ত
দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি দিতে ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৬’-এর জন্য প্রতিবেদন আহ্বান করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী ৩১ মে ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে পরিচালিত সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকরা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। টিআইবি জানিয়েছে, মোট চারটি বিভাগে প্রকাশিত ও প্রচারিত দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের মধ্য থেকে নিরপেক্ষ বিচারক শ্রেষ্ঠ প্রতিবেদন নির্বাচন করবে। নির্বাচিত প...