পত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না: মির্জা ফখরুল
‘পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না। সবাই আপনারা জানতে পারবেন।’ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানী ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বেঙ্গল ডেলটা কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকরা বিএনপি মহাসচিবের কাছে জানতে চান। ‘রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন,...