মাদকের টাকার জন্য চার মাসের শিশু বিক্রি, মামা গ্রেপ্তার
দিনাজপুরের পার্বতীপুরে গভীর রাতে ঘরের বেড়া কেটে বিছানা থেকে চুরি হওয়া চার মাসের শিশু মাহিন ইসলাম অনাসকে উদ্ধার করেছে পুলিশ। চুরির ২৪ ঘণ্টার মধ্যে সোমবার বিকেলে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। শিশু চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির আপন মামা জিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। উপজেলার মোমিনপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। থানা সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার আল আমিনের স্ত্রী মনিরা বেগম গত বৃহস্পতিবার তাঁর চার মাসের একমাত্র ছেলে অনাসকে নিয়ে পার্বতীপুরের মোমিনপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন।...