ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা
কয়েক বছর ধরেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে বাংলাদেশি সিনেমা মুগ্ধতা ছড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার রুবাইয়াত হোসেনের 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' জায়গা পেল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ। এর মাধ্যমে প্রথমবার ভেনিস উৎসবে স্থান পেল বাংলাদেশের সিনেমা। উৎসবের অন্যতম প্রতিযোগিতা ‘হরাইজনস’ বিভাগে লড়বে ছবিটি। বৃহস্পতিবার বিভাগটির জন্য নির্বাচিত ছবির তালিকা প্রকাশ করা হয়েছে। নির্মাতা রুবাইয়াত বলেন, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি সুপারন্যাচারাল চলচ্চিত্র। গল্পটি আবর্তিত হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে ঘিরে। বহু...