ট্রলির ওপর, মেঝেতে রেখেও গুলিবিদ্ধ অনেককে চিকিৎসা
ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা ৬টা ছুঁইছুঁই। ভ্যান, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, টেম্পোসহ বিভিন্ন যানবাহনে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে একে একে আনা হয় আহতদের, যাদের অধিকাংশই গুলিবিদ্ধ। গুলিতে এদের কারও ঝাঁঝরা হয়েছে পুরো পিঠ, কারও গুলি লেগেছে বুকে, পেটে, হাত-পা বা মাথায়। অজ্ঞান অবস্থায়ও আনা হয় বেশ কয়েকজনকে। প্রতি মিনিটে গুলিবিদ্ধ অন্তত তিনজনকে আনা হয় জরুরি বিভাগে। মাত্র ২০ মিনিটেই গুলিবিদ্ধদের দীর্ঘ সারির সৃষ্টি হয় হাসপাতালজুড়ে। দুই বছর আগে আজকের এই দিনে এমন ভয়াবহ এক দুঃসহ দিনের সাক্ষী হয়েছিল চমেক হাসপাতাল ও এখানে কর্মরত চিকিৎসক, নার্স, আয়...