এই তরুণরা কতটা তরুণ
লেখাটি শুরুর আগেই ঢাকা আলিয়া মাদ্রাসা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজে ছাত্রদল ও শিবিরকর্মীদের মধ্যকার সংঘর্ষের খবর চোখে পড়েছে। শিক্ষাঙ্গনে ছাত্র সংগঠনগুলোর মধ্যকার এই দৃশ্য পরিচিত হলেও গণঅভ্যুত্থানের পর মোটেও কাম্য ছিল না! তারুণ্যের কী অদ্ভুত পরাজয়! যে কোনো সংবেদনশীল মানুষের জন্য এই দৃশ্য কষ্টের। তরুণদের ব্যাপারে আমাদের অনেকেই অতিশয় আশাবাদী। আমিও তাদের একজন। যখন চোখ বন্ধ করে ভাবি, তরুণরা এই দেশ ও জাতির প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ? মোটামুটি ১৩ থেকে ২৫ বছর বয়সী যে কোনো ব্যক্তিকে আমরা তরুণ বলে ভাবতে পারি। এখানে বয়সটা গুরুত্বপূর্ণ। ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রশ...