৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি
বিগত সরকারের লুটপাটের কারণে বর্তমান সরকারকে উত্তরাধিকারসূত্রেই ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা ঘাড়ে নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘আমরা উত্তরাধিকারসূত্রে বিগত (আওয়ামী লীগ) সরকারের লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি। আমাদের প্রতিবছর ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করতে হবে। দেশের রপ্তানি আয় ও রেমিট্যান্সের তুলনায় আমদানিতে অনেক বেশি ব্যয় করতে হবে।’ তিনি বলেন, ‘এই বিশাল ঘাটতি ও ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করানো এক কঠিন চ্যালেঞ্জ। আসমান থেকে টাকা আসবে না। আমাদের কঠোর পরিশ্রম ও স্থিতিশীল পরিবেশের মাধ্...