জাহাঙ্গীরনগরে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, প্রক্টরের পদত্যাগসহ ৫ দাবিতে শিক্ষার্থীদের মিছিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে মশাল হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান চত্বর থেকে মিছিল বের করেন তারা। এতে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল ঘুরে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানান। দাবিগুলো হলো- আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করতে হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়...