দেরিতে হলেও ফেরত আসে বই!
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে বই নিয়ে ফেরত না দেওয়ার ঘটনা হরহামেশাই ঘটতে দেখা যায়। তবে দেরিতে হলেও সেসব বই ফেরত দেওয়ার ঘটনাও ঘটে। অনেক ক্ষেত্রে এই দেরির সময়টুকু হয় ৬০ বছর, কখনও আবার তা হয় ২৮৮ বছর! এ ক্ষেত্রে ইউনিভার্সিটি অব কেমব্রিজের লাইব্রেরির বেশ কিছু মজার ঘটনা রয়েছে। যেমন, সম্প্রতি ৬০ বছর পর এক বই ফিরে পেয়েছে তারা। গ্রামাটিকা কাস্টেলানা নামে স্প্যানিশ ব্যাকরণের সেই বই প্রথম প্রকাশিত হয়েছিল ১৪৯২ সালে, আর লাইব্রেরি থেকে উধাও হয়ে গিয়েছিল ১৯৬০-এর দশকে। নিয়মানুযায়ী, এতদিন বই ফেরত না দেওয়ায় মোটা অঙ্কের জরিমানাও হয়েছিল– প্রায় চার হাজার পাউন্ড। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা মাফ করে দিয়েছে...